১৫ জানুয়ারি ২০১৩ - ০৭:৩৩

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, নিহত জঙ্গীরা নাঙ্গরহার, বাগলান, বালখ, কান্দাহার, মায়াদান ওয়ারদাক ও হোলমান্দ প্রদেশে নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আফগানিস্তানের পুলিশ ও নিরাপত্তা বিভাগের সাথে সশস্ত্র জঙ্গীদের এক সংঘর্ষে ৬ তালেবান জঙ্গী নিহত হয়েছে এবং অপর ৮ জন গ্রেপ্তার হয়েছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল –সোমবার, ১৪ই জানুয়ারী- প্রকাশিত এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, আফগানিস্তানের নাঙ্গারহার, বাগলান, বালখ, কান্দাহার, মায়াদান ওয়ারদাক ও হোলমান্দ প্রদেশে এ সকল ব্যক্তি নিহত ও গ্রেপ্তার হয়েছে।

উক্ত বিবৃতিতে আরো বলা হয়েছে যে, এ সময় আফগান সৈন্যরা এ সকল এলাকা হতে উল্লেখযোগ্য সংখ্যক হাল্কা ও ভারী অস্ত্র এবং বিপুল পরিমাণে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশী সৈন্যদের অবস্থানকালের ১১ বছর পার হয়ে গেলেও এ দীর্ঘ সময়ে তারা সন্ত্রাসীদেরকে দমন করতেই পারেনি বরং সন্ত্রাসীরা নির্বিঘ্নে তাদের তত্পরতা অব্যাহত রেখেছে।#